ডেটলাইন ওয়েব ডেস্কঃ ডিসেম্বর মাসের শুরুতেই টানা দু’দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ৫ এবং ৬ ডিসেম্বর দেশজুড়ে একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির প্রায় ১০ লক্ষ কর্মী। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ব্যাঙ্ককর্মীদের ৯টি সংগঠন যৌথভাবে এই ধর্মঘট ডেকেছে। ইতিমধ্যেই এই ধর্মঘটের বিষয়টি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা তাদের গ্রাহকদের জানিয়েও দিয়েছে। এমনকি এটিএম কর্মীরাও ধর্মঘটে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। যদিও বেসরকারি ব্যাঙ্কগুলি এই ধর্মঘটে সামিল হচ্ছে না, তথাপি চেক ক্লিয়ারিংয়ের কাজ ব্যাহত হবে বলেই মনে করা হচ্ছে। ফলে, যাদের ব্যাঙ্কের মাধ্যমে বেতন হয় তাদের সমস্যা হতে পারে। সেই সঙ্গে ব্যবসায়িক লেনদেনও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
Latest article
মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার
ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড...
আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও
ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা...
অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা
ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের...














