ডেটলাইন দুর্গাপুরঃ কেন্দ্রীয় সরকারের অন্যতম এক পদক্ষেপ ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’। এই সরকারী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে ২০১১ সালের এভারেস্টজয়ী হরিয়ানার মেয়ে সুনীতা সিং চোকনকে। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং ‘গাছ লাগাও, গাছ বাঁচাও’ সহ একাধিক সামাজিক বার্তা দেশের বিভিন্ন জায়গায় সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ৩২ বছরের সুনীতা গুজরাতের সোমনাথ মন্দির থেকে সিকিম হয়ে নেপাল পর্যন্ত ৫০০০ কিলোমিটার সাইকেল অভিযান শুরু করেছেন। গত ১৫ জুলাই তিনি এই অভিযান শুরু করেছেন। বোকারো হয়ে আজ দুর্গাপুরে আসেন তিনি। দুর্গাপুরের গোপালমাঠে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রোটারি ক্লাবের পক্ষ থেকে। সুনীতার হাতে রোটারি ক্লাবের পক্ষ থেকে ফ্ল্যাগও তুলে দেওয়া হয়।
Latest article
বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর: সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। তবুও সেই নিয়ম অমান্য করে গোপনে...
কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক...
কার্গিল দিবসে শহীদ স্মরণে দুর্গাপুরে তিরঙ্গা নিয়ে বিশাল বাইক র্যালি
ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পরাজিত করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর...














