ডেটলাইন রানীগঞ্জঃ ডাম্পারের ধাক্কায় মৃতু হল চারজনের। মৃতদের নাম রোহিত কুমার (১৯), সুরজ কুমার (১৮), সতীশ কুমার(১২), শিশু কুমার (১৪)। রোহিত, সুরজ আর সতীশ নিজেরা তিনভাই। শিশু তাদের খুড়তুতো ভাই ছিল। ঘটনাটি ঘটেছে ভোররাতে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রানিগঞ্জের আমরাসোঁতা গ্রামে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মৃতদেহ গুলো উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। জানা যায়,গতকাল মাঝরাত নাগাদ একটি পাথর বোঝাই ডাম্পার বীরভূমের পাঁচামি থেকে রানীগঞ্জের দিকে আসছিল। আমরাসোঁতা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি উলটে যায়। রাস্তার পাশেই অবস্থিত একটি ঝুপড়ি বাড়িতে নিয়ন্ত্রন হারিয়ে ঢুকে যায় ডাম্পারটি। সেসময় ঘরের মধ্যে চারভাই ঘুমিয়ে ছিল। ঘুমের ঘোড়েই চার জনের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনার পর ডাম্পারের চালক গা ঢাকা দিলেও পুলিশ খালাসিকে আটক করে। আজ সকালে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ৬০নং জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়। তারা ডাম্পার চলাচলে নিয়ন্ত্রনের দাবি তুলেছেন।
Latest article
বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব...
প্রচারে নেমে পড়লেন দুর্গাপুরের দুই কংগ্রেস প্রার্থী
ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। এই তালিকায় দেখা গেছে এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী...
বাসস্ট্যান্ডে চা খেতে গিয়েও জনসংযোগে প্রার্থী কবি দত্ত
ডেটলাইন দুর্গাপুর,২৮ মার্চঃ বরাবর রাজনীতির বাইরে থাকতে পছন্দ করলেও এবার তাঁকেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই,শেষ পর্যন্ত...














